মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ এলামনাই আ্যসোসিয়েশন এর মত বিনিময় সভা

মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম
মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ এলামনাই আ্যসোসিয়েশন এর মত বিনিময় সভা
ছবি: FNS

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক মন্ডলীর সঙ্গে আ্যালামনাই আ্যসোসিয়েসন এর প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২ টায় শিক্ষক মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় শিক্ষক মন্ডলীর পক্ষে অধ্যক্ষ প্রফেসর মো: শামিম আহসান খাঁন এবং অপর পক্ষে আ্যালমনাই আ্যসোসিয়েসন এর আহ্বায়ক আলমগির কবীর নেতৃত্ব দেন।সভার শুরুতে আলমগির কবির সরকারি হরগঙ্গা কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অধ্যক্ষের মাধ্যমে সকল শিক্ষককে অভিনন্দন জানান ও আ্যলামনাই আ্যসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আ্যলামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব অধ্যাপক আবু আহমেদ আহসান কবিরের সঞ্চালনায় সভায় শেরেবাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো: রজ্জব আলী আ্যলামনাই আ্যসেসিয়েশন এর সম্ভাব্য করণীয সম্পর্কে লিখিত প্রস্তাবনা তুলে ধরেন।পরে ইংরেজি বিভাগের চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মনির, গণিত বিভাগের অধ্যাপক সফিকুল ইসলাম, প্রফেসর ডা: অঞ্জন লাল ঘোষ, সাংবাদিক ও শিক্ষক মঞ্জুর মোর্শেদ আলোচনায় অংশ নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। লিখিত প্রস্তাবনায় শিল্প ও ক্যারিয়ারমুখী ওয়ার্কশপ,ক্যারিয়ার গাইডেন্স, মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মননা, উচ্চমাধ্যমিক ্‌স্তর নির্বাচনি পরীক্ষা উত্তরর্ বিশেষ কোচিংয়ের ব্যবস্থা, আইসিটি ল্যাব, কলেজ সাফল্য ব্রান্ডিং, প্রি ইউনিভার্সিটি মেন্টরশীপ, বিজ্ঞান ল্যাব ও প্রাকটিক্যাল ক্লাস সুবিধা বৃদ্বি, আধুনিক স্মার্ট লাইব্রেরি স্থাপন সহ নানা বিষয় উল্লেখ করা হয়। এ সময় উপাধ্যক্ষ কামারুজ্জামান খান,অধ্যাপক মো: আ: মান্নান প্রধান , শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফারুক মিয়া, অ্যাডভোকেট নাছিমা আক্তার, শিক্ষক ও সাংবাদিক মো: মাহবুবুর রহমান,সমাজসেবক সুলতান আহমেদ , সাবেক কাউন্সিলর হামিদা খাতুন, ঢাকা ব্যাংক ম্যানেজার সায়ান্ত সাণ্যাল জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে