গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সাথে কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, উপজেলার তরগাঁওস্থ খেয়াঘাট সংলগ্ন অবস্থিত "কাপাসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)" চলমান প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণের মান ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অধ্যক্ষ তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন দিক অবহিত করেন এবং প্রশিক্ষণ সংক্রান্ত একটি তথ্যবহুল প্রোফাইল তাঁর নিকট হস্তান্তর করেন।
এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার টিটিসি'র প্রশিক্ষণ কার্যক্রম এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহের ভূয়সি প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করে সচেষ্ট থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর উদ্যাপিত হয়। ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষার convention (কনভেনশন) গৃহীত হয়। এর প্রেক্ষিতে ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৮ ডিসেম্বরকে 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' হিসেবে ঘোষণা করে।
এব্যাপারে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী অভিবাসীদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা এবং আন্তর্জাতিক বাণিজ্যে ও অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া।