মাদারীপুরে নানা আয়োজনে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

এস. এম. রাসেল; মাদারীপুর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ পিএম
মাদারীপুরে নানা আয়োজনে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
ছবি: FNS

মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে এনপিবি   (NPB NEWS) এর প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় সহ বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এনপিবির মাদারীপুর জেলা প্রতিনিধি, জেলা জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস. এম. রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ¦ আবু বকর সিদ্দীক।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সমাজের অসংগতি ও অনিয়মের চিত্র প্রকাশের প্রত্যয় নিয়ে নানা আয়োজনে মাদারীপুরে উদ্‌যাপিত হয়েছে জাতীয় গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফে আয়োজিত এ অনুষ্ঠানে এনপিবি নিউজের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা সম্মিলিত ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ¦ আবু বকর সিদ্দীক। তিনি বলেন, এক বছরের পথচলায় এনপিবি নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের অসংগতি ও বাস্তব চিত্র তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করেছে। বিগত দিনে আমড়া তাদের স্বচ্ছতা দেখেছি। আশা করি, ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে গণমাধ্যম বহুদূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ন—সাধারণ সম্পাদক ও মস্তফাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শরীফ মোঃ সাইফুল ইসলাম নেছারী। তিনি বলেন, এনপিবি নিউজ ইতোমধ্যে গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের এই সাফল্যে আমি আনন্দিত। ভবিষ্যতে আমাদের যথাযথ সহযোগিতা থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমের দৃঢ় অবস্থানে থাকতে হবে।

মাদারীপুর জেলা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সময় পত্রিকার স্্টাফ রিপোর্টার মোঃ মাসুদ তালুকদার বলেন, এনপিবি নিউজ গণমানুষের আস্থা একটি গণমাধ্যম। আমড়া তাদের স্বচ্ছতা দেখেছি। আশা করি, তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে। সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে, কোনো প্রভাবশালী ব্যক্তির চাপে নতি স্বীকার না করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাজরাপুর আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ নুরুক্কামান, সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম, শিক্ষক আবু বকর, সরেজমিন বার্তার সাংবাদিক মোঃ রায়হান উদ্দিন রুবেল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ, জাতি ও সাধারণ মানুষের কল্যাণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এনপিবি নিউজ প্রথম বর্ষপূর্তির আয়োজন সম্পন্ন হয়।

আপনার জেলার সংবাদ পড়তে