টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে এনপিবি এর প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনপিবির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুক্তার হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাকিরুল মওলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল শাখার আহ্বায়ক আল-আমিন এবং জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এনপিবি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি সুলতান কবির, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সাংবাদিক আতোয়ার রহমান, আলমগির হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদ্যাপন ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলে।