ফরিদপুরের চরভদ্রাসন থানর অফিসার ইনচার্জ মোঃ সফর আলী গত রবিবার দিবাগত রাতে আকস্মিক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামীর নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন। এ অভিযানে ওসির সাথে চরভদ্রাসন থানা পুলিশের একটি চৌকষ দলও অংশ নেন।গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের দলিল উদ্দিন ফকিরের ছেলে লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির (৪০) ও গাজরিটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের ওফাজদ্দিন বেপারীর ছেলে আলেম বেপারী (২৯)। আসামি লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির ১২/২৬ নং মাদক মামলার পলাতক আসামি ছিলেন। অপরদিকে আসামি আলেম বেপারী ১৪০/২৬ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। জানা যায়, আসামি লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান এনে তার সহযোগীদের মাধ্যমে এলাকা জুড়ে ইয়াবা বিক্রি করে চলছিল। তার নামে মাদকের মামলা হওয়ার পর গ্রেফতারি পারোয়ানা জারি হলে সে বেশ কিছুদিন ধরে পলাতক ছিল। অপর আসামি আলেম বেপারীর নামে কোর্টে ওয়ারেন্ট হওয়ার পর সেও পলাতক ছিল। কিন্তু চরভদ্রাসন থানার চৌকষ অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে আসামেদির নিজ নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছেন।