মুন্সীগঞ্জের গজারিয়া ফায়ার স্টেশনের উদ্যোগে ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ ফায়ার ফাইটিং, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়ার, নেতৃত্বে ফায়ার সার্ভিসের ০৬ জনের একটি চৌকশ দল এই প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেন। উক্ত প্রশিক্ষণে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে সরাসরি ফায়ার ফাইটিং (অগ্নি নির্বাপণ), দুর্যোগে উদ্ধার কাজ, প্রাথমিক চিকিৎসা এবং ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে বাস্তবমুখী অগ্নি নির্বাপণ কৌশল শেখানো হয়। এরপর অনুষ্ঠিত মহড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বমোট ৬০ জন অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।
মহড়া শেষে উপস্থিত সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় হটলাইন নম্বর ১০২ এবং গজারিয়া ফায়ার সার্ভিসের নিজস্ব মোবাইল নম্বর প্রচার করা হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকবৃন্দ।