হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

এফএনএস (ঢাকা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৩:৫৩ পিএম
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ
ছবি: FNS

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ নভেম্বর) আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করা হয়। হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।
রিট আবেদনে অভিযোগ করা হয়, আবদুল হান্নান মাসউদ হলফনামার বিষয়বস্তু সম্পর্কে অবগত না হয়েই তাতে স্বাক্ষর করে জমা দিয়েছেন। আইনজীবী ইব্রাহিম খলিলের ভাষ্য, হান্নান মাসউদ নিজেই বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের দাবি, এ ঘটনা হলফনামা জালিয়াতির শামিল।
এই অভিযোগের আইনগত প্রতিকার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রিট আবেদনকারী। আবেদনে হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছিল।
তবে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে