ঘোড়াঘাটে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ পিএম
ঘোড়াঘাটে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু
ছবি: FNS

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেশি বেড়ে যাওয়ায় পরিছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ৭ই নভেম্বর/২৬ ইং রোজ শনিবার বেলা সারে ১২ টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর হতে আশপাশের এলাকায় আগাছা পরিষ্কার কার্জক্রম শুরু করা হয়।ডেঙ্গু মশার হাত থেকে বাচতে করণীয় বিষয়ে আহ্বান জানিয়ে বিশেষ সতর্কতামুলক বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা ভূমি সহকারী কমিশনার ও ঘোড়াঘাট পৌর সভার প্রশাসক আবদুল আল মামুন কাওসার শেখ।

এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা, ঘোড়াঘাট থানার তদন্ত ওসি রাজা মিয়া, ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু,উপজেলা সরকারি  অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তি যোদ্ধা, গণমাধ্যম কর্মী সহ সুধীজন।

আপনার জেলার সংবাদ পড়তে