গাইবান্ধায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপির মোঃ আনিসুজ্জামান খান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ জাতীয় কমিটি বিএনপির অধ্যাপক আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাজা, ডা: খন্দকার জিয়াউল ইসলাম, মোহাম্মদ আলী প্রমূখ।