সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ পিএম
সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি: FNS

নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার। এতে আরও নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শেখ বাবলু।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান, এরশাদ হোসেন পাপ্পু, তারিক আজিজ, শওকত হায়াত শাহ, রেজওয়ান আক্তার পাপ্পু, আবু নাসিম মিঠু, কৃষক দলের সভাপতি সাদেকুজ্জামান দিনার, মিজু বসুনিয়া ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাফিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে