ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ পিএম
ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ছবি: FNS

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ০৭ নভেম্বর/২৬ ইং রোজ শনিবার বেলা ১১ টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়াম হলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে ও ঘোড়াঘাট উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন,ঘোড়াঘাট উপজেলা ভূমি সহকারী কমিশনার ও ঘোড়াঘাট পৌর সভার প্রশাসক আবদুল আল মামুন কাওসার শেখ। এসময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলার বি,এন,পির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা বি,এন,পির সদস্য মাহফুজুর রহমান লাবলু চৌধুরী, মুক্তি যোদ্ধা ও ঘোড়াঘাট ৪নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান ভোলা।

আপনার জেলার সংবাদ পড়তে