কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৩:৪৮ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ছবি: FNS

মুঠোফোন ও প্রযুক্তিনির্ভরতা থেকে বের করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে ভলিবল, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ বিভিন্ন  ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়, ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থী ও তরুণদের ক্রীড়ামুখী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

আপনার জেলার সংবাদ পড়তে