আটোয়ারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম
আটোয়ারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে আটোয়ারী  থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  আটক মাদক ব্যবসায়ী উপজেলার ছোট দাপ জাকির পাড়া গ্রামের জয়নাল আবেদিনের পুত্র লিটন আলী (২৪)।  আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স  ঘোষণা করেছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে