বিরলে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর দলের সক্রিয় সদস্য ১৩ জন আটক এবং গোডাউন হতে চুরি হওয়া ভূট্টা উদ্ধারসহ একইরাতে অপর একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান আটককৃতদের পরিচয়ে জানান বৃহস্পতিবার রাতে আটককৃতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতচোর গ্রামের খলিল মিঞা এর ছেলে দিনাজপুরের বিরল পৌরশহরের চকভবানী বলদিয়া মোড়ের ভাঙ্গারী মালামাল ক্রয়- বিক্রয়ের দোকানদার ও পিকআপ চালক মোঃ রাশেদুল ইসলাম (২৬), পীরগাছা উপজেলার রহমতচোর গ্রামের মৃত আইজদ্দীন এর ছেলে বিরল উপজেলার ফেরীওয়ালা খইবুর আলী (৫০), একই গ্রামের বাসিন্দা আলেবদ্দীন শেখ এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা আফাজ আলী (৩২), একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা মোঃ শাখাওয়াত হোসেন (২৮), একই গ্রামের খলিল এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা আজিজুল ইসলাম (৩৮) ও একই গ্রামের আলেক উদ্দীন এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা ছাপড় আলী (৩০), একই জেলার পীরগাছা উপজেলার চরছাওলা কামলাহাটের হজরত আলী এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা জাহাঙ্গীর আলম (২৮), একই উপজেলার কিষামত ছাওলা গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা রফিকুল ইসলাম (৩০), একই উপজেলার চর ভুট্টার (বাজার) গ্রামের ইউছব আলী এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা জিয়াউল ইসলাম (২৮), একই গ্রামের মজিবর এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা আব্দুল কুদ্দুস (২৪), একই জেলার বদরগঞ্জ উপজেলার যাদুনগর সর্দারপাড়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা মাহিদুর রহমান (২৩), একই এলাকার দুলাল প্রামাণিক এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা মোঃ সাপেল (২১), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লাটশালা গ্রামের মোকছেদ আলী এর ছেলে এই উপজেলার ফেরীওয়ালা সাইফুল ইসলাম (২০)। অপরদিকে, বিরল পৌরশহরের কইদিঘী ঈদগাহ মাঠের গেট সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান এর গোডাউন হতে ভাড়াটিয়া নর্থ বেঙ্গল এগ্রো এর আমদানীকৃত হাইব্রিড ৬ বস্তা ভূট্টা বীজ চুরির ঘটনায় কালিয়াগঞ্জ বাজার হতে বীজগুলো উদ্ধার এবং একজনকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাকিল আহমেদ। গোডাউন হতে বীজ চুরির ঘটনায় আটককৃত উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামের সমশদ্দীন এর ছেলে আলফাজ হোসেন (৪৯)সহ অপর ১৩ জন আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের সক্রিয় সদস্যকে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার।