যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসন দিবসটি পালন করেন। ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লা-আল মামুন, সেক্রেটারী একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশীদ শাহ্ ও বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন প্রমূখ। এ সময় সকল দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।