চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৭ এএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৭ এএম
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কোস্টগার্ড মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে