কোন অফ চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট বাজারের শ্মশানেশ্বরী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। মন্দিরের সীমানা প্রাচীরের মূল গেইটের তালা ভেঙে চোর ভিতরে ঢুকেছে বলে মন্দির পরিচালনা সূত্র জানান । পরে কালী মন্দিরের কলাপ সিবল গেইটে লাগানো তালা ভেঙে কালী মায়ের মন্দিরের ভিতরে ঢুকে চারটি দানবাক্সের তালা ভেঙে ভক্তদের প্রদত্ত দানবাক্সের টাকা ও কালী প্রতিমার গলায় রক্ষিত স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। গত রবিবার ছিল কালী পূজা। পূজা উপলক্ষ্যে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে পূজা দেন, সাথে দানবাক্স টাকা / দক্ষিণা প্রদান করেন। এতে দানবাক্স বিপুল পরিমাণ ভক্তদের দানীয় টাকা ছিল বলে ও জানান কমিটির নেতৃবৃন্দ। এই চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার মন্দির পরিচালনা কমিটির সভাপতি দূর্গাপদ নাথ হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অ়ভিযোগের বিবরণে জানা যায়, মন্দিরটি প্রতিদিন সকাল ৮টায পূজা দেওয়ার জন্য খোলা হয়। রাত দশটার দিকে মন্দিরে পূজার কার্যক্রম শেষ করে বন্ধ করে দেওয়া হয়। গত সোমবার প্রতিদিনের মত রাত দশটায় মন্দিরের সকল দরজা জানালা বন্ধ করে পূরোহিত চলে যায়। গতকাল মঙ্গলবার মন্দিরের তত্ত্ববধানকারী রতন এসে মন্দির চুরির ঘটনা আবহিত হয়। পরে বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে অবহিত করলে কমিটির দায়িত্বশীল কর্মকর্তারা মন্দির উপস্থিত হয়ে চুরির ঘটনা পর্যবেক্ষণ করেন। গত রবিবার ছিল কালীপূজা। পূজা উপলক্ষ্যে চৌধুরীহাট, ফতেয়াবাদ, দক্ষিণ পাহাড়তলী ও আশেপাশের এলাকার বিপুল সংখ্যক সনাতনী ভক্ত কালী মন্দিরে পূজা প্রদান করেন। পূজারীরা এই সময় দানবাক্সে দক্ষিণা প্রদান করেন। ফলে মন্দিরের দানবাক্স বিপুল পরিমাণ টাকা জমা হয়। তাছাড়া মন্দির স্হাপিত প্রতিমার গলায় ভক্তদের প্রদত্ত স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সংঘবদ্ধ চোরচক্র কালীপূজার বিষয়টি বুঝতে পেরে মন্দিরের দানবাক্স ও প্রতিমার গলার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় । চোর মন্দিরের সীমানা প্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভিতরে ঢুকে। পরে কালী মন্দিরের কলাপ সিবল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে মন্দিরের ভিতরে রক্ষিত চারটি দানবাক্সের তালা ভেঙে দানবাক্স রক্ষিত সমস্ত টাকা ও প্রতিমার গলায় রক্ষিত স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। কালী পূজা উপলক্ষ্যে দানবক্স উপস্থিত ভক্তগন বিপুল টাকা দান করেন। সংঘবদ্ধ চোর বিষয়টি আঁচ করতে পেরে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। প্রসংগত গত ২৬ অক্টোবর উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড অবস্থিত মির্জাপুর গৌতমাশ্রম বিহারের সীমানা প্রাচীর টপকিয়ে চোর মন্দিরের আটাশ বুদ্ধের কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে গৌতম বুদ্ধের শিংহ শয্যা শাযিত প্রতিবিম্বের কক্ষ রক্ষিত তিনটি দানবাক্সের তালা ভেঙে দানবাক্সে রক্ষিত সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছে। গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ছিপাতলী ইউনিয়নের কাজীরখীল শেয়ান বাড়ি এলাকায় স্হাপিত পল্লী বিদ্যূতের একটি ট্র্যান্সফরমার চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন ইউ পির সাবেক মেম্বার মোহাম্মদ লোকমান। গত ২৩ অক্টোবর দিবাগত রাতে গুমানমর্দ্দন নালান্দা বৌদ্ধ বিহার সংলগ্ন স্হানে স্হাপিত পল্লী বিদ্যূতের একটি ট্র্যান্সফরমার চুরি হয়ে গেছে। এর এক সপ্তাহ পর একই ইউনিয়নের বালুখালী মির্জ্জি বাড়ি জামে মসজিদ সংলগ্ন স্হানে স্হাপিত পল্লী বিদ্যূতের আরও একটি ট্রন্সফরমার চুরি হয়ে যায়, এই দুইটি ট্র্যান্সফরমার চুরির ১৯/২০ দিন পূর্বে চারিয়া ইজতমা মাঠ সংলগ্ন স্হান থেকে এক সাথে দুইটি ট্রন্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর গণমাধ্যমকে জানান। পরপর এসব চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ট্রন্সফরচুরির বিষয় গুলো পল্লী বিদ্যূৎ কর্তৃপক্ষকে ভুক্তভোগীরা অবহিত করছেন বলে জানা গেছে।