চাঁদপুরে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিংসংলগ্ন কোড়ালিয়া চর মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় বা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।