চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সভাপতি পদে চাঁদপুর জেলাপ্রশাসক এবং সদস্য সচিব পদে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুলকে মনোনীত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই কমিটি অনুমোদিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের রুটিন দায়িত্বে নিয়োজিত নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অনুমোদিত এ্যাডহক কমিটির পদ বিন্যাস নিম্নরূপ: সভাপতি: জেলাপ্রশাসক, চাঁদপুর। সহ-সভাপতি: পুলিশ সুপার, চাঁদপুর।সদস্য: অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), চাঁদপুর। সদস্য: উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর।সদস্য: জেলা ক্রীড়া অফিসার, চাঁদপুর।সদস্য: ডি. এম. শাহজাহান (স্থানীয় ক্রীড়াবিদ)।সদস্য সচিব: জসিম উদ্দিন খান বাবুল (স্থানীয় ক্রীড়া সংগঠক/ক্রীড়াবিদ)। নবমনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল জেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্র’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম নাট্যগোষ্ঠী’-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেনপ্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অনুমোদিত এই এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কমিটি অনুমোদনের খবর প্রকাশের পর চাঁদপুরের ক্রীড়ামোদী ও সুশীল সমাজের পক্ষ থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।