সাতকানিয়ায় ৩ শতাধিক রোহিঙ্গা আটক

মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ পিএম
সাতকানিয়ায় ৩ শতাধিক রোহিঙ্গা আটক
ছবি: FNS

সাতকানিয়ায় অবৈধভাবে বসবাসরত ৩ শতাধিক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) রাতে তাদেরকে সাতকানিয়া পৌরসভার ডাকবাংলোর পাশ্বর্র্বতী এলাকায় অবস্থিত কলোনি হতে আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ বলেন, “আমাদের ডাকবাংলোর সামনে কিছু ঘরে অনেক দিন ধরে বেশকিছু রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। আমড়া তার সত্যতা পেয়েছি এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। আমড়া আশা করছি, এরকম অবৈধভাবে আরও কোনো এলাকায় রোহিঙ্গা বসবাস করে থাকলে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।” যথাযথ আইনি প্রক্রিয়ায় আটক রোহিঙ্গাদেরকে ক্যাম্পে পাঠানো হবে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। উল্লোখ্য, সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে বসবাস করছে। তাদের অনেকে ভুয়া নামÑঠিকানা ব্যবহার করে স্থানীয় কিছু অসাধূ জনপ্রতিনিধি, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং দালালের সহায়তায় জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। অনেকে সাতকানিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অনেকে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি জমিয়েছে। বেশিরভাগ রোহিঙ্গা মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক অবৈধ কর্মকান্ডে লিপ্ত বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার মাদার্শা, এওচিয়া, কাঞ্চনা, পৌরসভা, ছদাহা, কেওচিয়া, ধর্মপুর, কালিয়াইশ, বাজালিয়া এবং পুরানগড় এলকায় রোহিঙ্গাদের অবৈধ বসতি বেশি। বিশেষ করে ছদাহা এক নম্বর ও তিন নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় হরিণতোয়া নামক দুর্গম পাহাড়ি অঞ্চলে জনৈক ছিদ্দিকের নেতৃত্বে বিশাল রোহিঙ্গা পল্লী গড়ে ওঠেছে। সেখানে কেওচিয়া বর্ণ গবেষণা ইনস্টিটিউটের ১০৮৪ একর জায়গা দখল করে বনভূমি উজাড় করে পাহাড় কেটে শত শত রোহিঙ্গা বসবাস করছে। অজানা কারণে সেখানে কখনও প্রশাসনিক অভিযান পরিচালিত হয়নি। গোপন সূত্রে জানা যায়, প্রশাসন হরিণতোয়ার রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিলেও উক্ত ছিদ্দিকের অর্থের কাছে শেষ পর্যন্ত হার মানে।জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ বলেন, হরিণতোয়াসহ সাতকানিয়ার সমগ্র এলাকায় বসবাসরত অবৈধ নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে