নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ‘৫নং ছিলোনিয়া ইউনিয়ন’ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী থেকে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ৫নং ছিলোনিয়া ইউনিয়ন নামকরণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়।