চাতলপাড়ে শ্যামা পূজায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০১:৩৭ পিএম
চাতলপাড়ে শ্যামা পূজায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
ছবি: FNS

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও শুভ দীপাবলি উপলক্ষ্যে পুষ্প সংঘের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় চাতলপাড় শাহাজী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে শ্যামা পূজা ও আরতির পাশাপাশি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা এবং শ্যামা সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। মন্দিরকে সাজানো হয় আলোকসজ্জায়। চাতলপাড় পুষ্প সংঘের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার সদস্য সচিব লিটন রায়ের সার্বিক তত্ত্বাবধানে পুষ্প সংঘের সভাপতি অলক রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাপন রায়ের সঞ্চালনায় অত্র মন্দিরে পুষ্প সংঘের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আছাব মিয়া,বিএনপির নেতা মাহে আলম,চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুবাস চন্দ্র বিশ্বাস,মনোজ কান্তি পোদ্দার,যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ভূইঁয়া, পুষ্প সংঘের কোষাধ্যক্ষ সুভাষ রায়, অপু রায়,স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ পুষ্প সংঘের নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তগণ উপস্থিত ছিলেন।
সংগীতশিল্পী সহেলী স্বর্ণা ,রীমা দাস, দুর্লভ দেবসহ স্থানীয় খুদে শিল্পী ঈশা ও আরশি শ্যামা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে মন্দির প্রাঙ্গণে কানায় কানায় ভরে উঠে সংগীত প্রেমীদের।
পুষ্প সংঘের প্রধান উপদেষ্টা লিটন রায় বলেন, সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়তে আমড়া ধর্মীয় অনুষ্ঠানে এ ধরণের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। আমি বলবো সকলের ছেলেমেয়েরা মাদক থেকে দুরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চায় রাখবেন।
উল্লেখ্য,হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন দেবী শ্যামা বা কালী। দেবী শ্যামা শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হিসেবে হিন্দু সম্প্রদায়ের কাছে বিশেষভাবে পূজিত হন। তাই ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দেবীর আরাধনার মধ্য দিয়ে ভক্তরা কল্যাণ ও শান্তির প্রত্যাশা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে