চরভদ্রাসনে দুই গাঁজাখোর গ্রেফতার

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ পিএম
চরভদ্রাসনে দুই গাঁজাখোর গ্রেফতার
ছবি: FNS

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্তরে অভিযান চালিয়ে দুই গাঁজাখোর গ্রেফতার করেছেন থানা পুলিশ। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক কেরামত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় আকস্মিক অভিযান চালিয়ে দুই গাঁজাখোকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মধুঅছিমদ্দিনের পাড়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে সোহেল শেখ (৩০) ও একই এলাকার মহসিন শেখ (৩৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ দুই পুড়িয়া গাঁজা জব্দ করার পরের দিন তাদের ফরিদপুর সংক্ষিপ্ত বিচারকি আদালতে পাঠিয়েছেন। জানা যায়, গ্রেফতারকৃতরা উপজেলায় বিভিন্ন ধরনের কাজকর্ম করতো এবং নিয়মিত মাদক সেবন করে চলছিল। ঘটনার রাতে পুলিশ উপজেলা পোস্ট অফিস চত্তরে তাদের ঘোড়াফেরা করতে দেখে সন্দেহ করেন। পরে উভয়ের দেহ তল্লাশি করে দুই পুড়িয়া গাঁজা সহ তাদের গ্রেফতার করেন পুলিশ। আর গ্রেফতারের পরের দিন সোমবার পুলিশ তাদের ফরিদপুর সংক্ষিপ্ত বিচারকি আদালতে পাঠান বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে