বিশ্ব ডায়াবিটিস দিবসে রোটারি ক্লাবের র‌্যালি ও আলোচনা

মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
বিশ্ব ডায়াবিটিস দিবসে রোটারি ক্লাবের র‌্যালি ও আলোচনা
ছবি: FNS

বিশ্ব ডায়াবিটিস দিবস উপলক্ষ্যে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার আয়োজনে এবং রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার সার্বিক সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলা পরিষদসংলগ্ন রোটারি খোরশেদ আলী মোগল হেল্‌থ কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,রোটারি ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট রবিউল হাসান। সভায় বক্তব্য রাখেন, পাস্ট প্রেসিডেন্ট আব্দুল আজিজ সরদার, ডা: জুলফিকার আহম্মেদ, শাহ জালাল হোসেন, দীপক কুমার সাহা, ডা. আতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রোটারীয়ান নুর আলম পাটোয়ারী বাবু, ডা: রূপকথা মুখার্জী, ডা: শেখ কেরামত আলীসহ রোটারি, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
এছাড়া দিবস উপলক্ষ্যে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত হেল্‌থ কমপ্লেক্সে শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে ডায়াবিটিস পরীক্ষা করানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে