কালীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার ৩৬ বছরে নিরসন হয়নি, জনসাধারনরে সমস্যা

টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম
কালীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার ৩৬ বছরে নিরসন হয়নি, জনসাধারনরে সমস্যা
ছবি: FNS

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯০ সালের ১৪ মার্চ। প্রতিষ্ঠার প্রায় ৩৬ বছর অতিবাহিত হলে ও পৌরসভা এলাকার প্রতিটি এলাকার যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামো নানা সমস্যায় জর্জরিত পৌরবাসী।শহরের অনেক সড়ক চলাচলের অনুপযোগী, কোথাও ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত, আবার কোথাও বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা।এ ধরনের বিভিন্ন সমস্যা সমাধানে এবার ৪৫টি অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্পের তালিকা তৈরি করেছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ের তালিকায় ৭টি প্রকল্প রাখা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা।
ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ডিটেইলস অব প্রাইওরিটি সাব-প্রজেক্ট শীর্ষক নথিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।চলতি বছর ১৭ সেপ্টেম্বর এসব উন্নয়ন মূলক কাজের জন্য আবেদন করা হয়। প্রকল্প গুলোর অর্থায়নে উৎস হিসেবে বিশ্বব্যাংক বাস্তবায়নকারি সংস্থা হিসেবে স্থানীয়সরকার প্রকৌশলী অধিদপ্তরের(এলজিইডি) নাম উল্লেখ রয়েছে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠা হিসেবে রয়েছে কালীগঞ্জ পৌরসভা।প্রথম পর্যায়ে ৭টি প্রকল্পের মধ্যে রয়েছে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝিনাইদহ যশোর সড়কের পাশে (খাল) পর্যন্ত আরসিসি রাস্তা, ড্রেন ও সড়কবাতি নির্মাণ। এ প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। কলাহাট থেকে শহরের কালিবাড়ি হয়ে নলডাঙ্গা সড়কের মসজিদ পর্যন্ত রাস্তা, ড্রেন ও সড়কবাতি নির্মানে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা।এ ছাড়া নলডাঙ্গা সড়কের আসাদ সাহেবের বাড়ি থেকে চিত্রা নদী পর্যন্ত রাস্তা, আরসিসি ড্রেন ও সড়কবাতি নির্মাণসহ কয়েকটি সংযোগ সড়কে ও ড্রেন নির্মাণে ব্যয় প্রস্তাব করা রয়েছে ৬ কোটি ৫ লাখ টাকা। হেলাই মামুনের চায়ের দোকান থেকে মাজেদের বাড়ি ও দক্ষিণ পাড়াপড়া ঈদগাহ মাঠ হয়ে চিত্রা নদী পর্যন্ত রাস্তা, ড্রেন ও সড়কবাতি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা।কালীগঞ্জ পৌরসভা খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত 'ক' শ্রেনির একটি পৌরসভা।শহরের প্রান কেন্দ্রে কালীগঞ্জ পৌরসভা একটি আধুনিক পৌরসভা। ৯ টি ওয়ার্ড নিয়ে কালীগঞ্জ পৌরসভা গঠিত। এই পৌরসভায় রয়েছে দক্ষিণবঙ্গের বিটিশ আমলের মোবারকগঞ্জ সুগারমিল লিমিটেড এবং দক্ষিণবঙ্গের অন্যতম মোবারকগঞ্জ রেলষ্টেশন।ওয়ার্ড রয়েছে চাপালি এবং ম্রীরামপুর,পাইকপাড়া আনন্দবাগ, ফয়লা,হেলাই, নিশ্চিন্তপুর আংশিক বলিদাপাড়া, বলিদাপাড়া,বাবরা এবং ছোট রায়গ্রাম আংশিক, আড়পাড়া, শিবনগর এবং চাচড়াা, কাশিপুর এবং ঈশ্বরবা।
এছাড়া অন্যন্ন প্রকল্প গুলোর মধ্যে রয়েছে শহরের খাদ্য গুদাম মসজিদ থেকে বলিদাপাড়া খাল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ এবং সুবল ড্রাইভারের বাড়ি থেকে চিত্রা নদী পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণে ৩ কোটি ৫০ লাখ টাকা। নিমতলা বাসস্ট্যান্ড থেকে গোঁসাই বাড়ি হয়ে চিত্রা নদী পর্যন্ত রাস্তা, ড্রেন ও সড়কবাতি নির্মাণসহ কয়েকটি সংযোগ সড়ক নির্মাণে ১২ কোটি ২৫ লাখ টাকা, বলিদাপাড়া পূর্বপাড়া জামে মসজিদ থেকে বড় রায়গ্রাম পর্যন্ত রাস্তা, ড্রেন ও সড়কবাতি নির্মাণসহ সংযোগ সড়ক ও ড্রেন নির্মাণে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে।অন্যদিকে, ৪৫টি প্রকল্পের বিস্তারিত তালিকায় কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন কাজের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গান্না রোডের পুকুর সড়ক, মুরগি হাট থেকে কলাহাটা সড়ক, কাশীপুর সড়ক, ফয়লাা, হেলাই, বলিদাপাড়া, আড়পাড়া, ঈশ্বরবা ও নলডাঙ্গা রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নের কথা রয়েছে। পাশাপাশি কালীগঞ্জ বাসস্ট্যান্ডে সুপার মার্কেট এবং কিচেন মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কালীগঞ্জ পৌরসভার বর্তমান উন্নয়ন কাজের মধ্যে বলিদাপাড়া সড়কের ১ হাজার ৮৫ মিটার এবং শ্রীরামপুর সড়কের ১ হাজার ২৯০ মিটার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ ছাড়া শহরের প্রধান বাসস্ট্যান্ড থেকে বড়বাজার সড়ক, থানা সড়কসহ কয়েকটি সড়কের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিশেষ করে বর্ষার কারণে ঠিকাদাররা এখনও এসব সড়কের উন্নয়ন কাজ শুরু করেননি। এলজিইডির কালীগঞ্জ পৌরসভার মাস্টারপ্লান অনুযায়ি, ২০০৯ সালের জরিপে শহর ও পৌরসভা এলাকার মোট সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ছিল ১০৯ দশমিক ৭৯ কিলোমিটার। এর মধ্যে পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ৯৭ কিলোমিটার সড়কে কথা উল্রেখ রয়েছে।বর্তমান পরিসংখ্যান অনুযায়ীী,পৌরসভা এলাকায় পাকা রাস্তা ৬৫ কিলোমিটার, কাঁচা রাস্তা ৩৫ কিলোমিটার, আধাপাকা রাস্তা ২৫ কিলোমিটার এবং সিসি বা আরসিসি রাস্তা সাড়ে ৪ কিলোমিটার। সব মিলিয়ে সড়কের দৈর্ঘ্য ১২৯ দশমিক ৫ কিলোমিটার।তবে ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজ পর্যন্ত ১৫ দশমিক ৯ কিলোমিটার সড়ক রয়েছে। এটি পৌরসভার অভ্যন্তরীণ সব রাস্তা নির্মাণের প্রকল্প নয়।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাচান বলেন,পৌরসভার উন্নয়নে ৪৫টি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের তালিকা তৈরি করে গত ১৭ সেপ্টেম্বর আবেদন করা হয়েছে। সাতটি প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পৌরসভা এলাকার সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হবে। কালীগঞ্জ পৌরসভা ১৯৯০ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠিত হয়। পরে ২০১০ সালের ৬ এপ্রিল এটি প্রথম শ্রেনিতে উন্নীত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে