খুলনার পাইকগাছা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ধারাবাহিক অব্যাহত অভিযানে একদিকে গ্রেফতার হচ্ছে মাদক কারবারিরা, অন্যদিকে প্রতিদিন অভিযানে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছেন থানা পুলিশ। ইতোমধ্যে আলোচিত গ্রেনেড বাবু কে গ্রেফতার করে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে পুলিশ। পুলিশের এই সফলালতার পিছনে রয়েছে বর্তমান ওসি শেখ আউয়াল কবিরের দুরদর্শি নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা। থানা পুলিশের তথ্য অনুযায়ী সর্বশেষ অভিযানে উপজেলার কপিলমুনির রেজাকপুর থেকে ৬০৫ পিচ ইয়াবা সহ ওই এলাকার গফফার মোড়লের ছেলে মনিরুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবিরের নেতৃত্বে অভিযানে ছিল কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান সহ পুলিশের চৌকশ একটি টিম। অদ্য পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে সঙ্গীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান সহ পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এছাড়াও এর আগে থানা পুলিশ ২২ পিচ ইয়াবা সহ দুইজন মাদক কারবারিকে আটক করে। তারা হলেন কপিলমুনি বাজার এলাকার মোঃ হাফিজুর রহমান বিশ্বাসের ছেলে মোঃ হাসিবুর হোসেন(শিমুল) ও একই এলাকার খালেক বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস।
অপরদিকে অপহরণ পূর্বক ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে পাইকগাছা থানার ভিকটিম (ব্যবসায়ী) দুজনকে উদ্ধার ও অপহরণকারীদের মাস্টার মাইন্ড রিপন খান ও তার সহযোগী শরীফ শেখ কে যশোর জেলার অভয়নগর ও খুলনার সোনাডাঙা এলাকা থেকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করে পুলিশ। অপহরণকারী ও মুক্তিপণ দাবিকারী রিপন খান ১৬৪ ধারায় জবানবন্দিতে তাহার অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ।
মাদক এবং অপরাধ নির্মূলে থানা পুলিশের অব্যাহত অভিযানে গ্রেনেড বাবু কে গ্রেফতারের বিষয়টি সাড়া ফেলে দিয়েছে সর্বমহলে। এটি পুলিশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছে সাধারণ মানুষ। পাইকগাছা আইনীজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আক্কাস আলী নিকট সাত্তার কথিত গ্রেনেড বাবু ওরফে ডন বাবু (ইয়ামিন মোল্লা পরিচয়ে) ১০ লাখ ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং পরবর্তীতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ কে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দিলে জনমনে চরম আতঙ্ক তৈরি হয়। শেষমেশ ওসি শেখ আউয়াল কবিরের নেতৃত্বে থানা পুলিশ ইয়ামিন মোল্লা সহ সংবদ্ধ চক্রের আরও ২ জনকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন সরাফপুর এলাকা থেকে আটক পূর্বক আদালতে সোপর্দ করে। কথিত গ্রেনেড বাবু ১৬৪ ধারায় জবানবন্দিতে তাহার অপরাধের কথা স্বীকার করেছে পুলিশ নিশ্চিত করেছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধী এবং মাদক কারবার কারীরা দিশেহারা হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। অনেকেই বলছেন বর্তমান ওসি শেখ আউয়াল কবিরের দুরদর্শি নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনার কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের ব্যবহার অনেকাংশে কমে এসেছে।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এলাকায় মাদকের ব্যবহার ভয়াবহ আকার ধারণ করে। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির বলেন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এলাকাবাসীর সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।