খুলনায় পৃথক অভিযানে ৩ অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার

এমএ আজিম; খুলনা: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ পিএম
খুলনায় পৃথক অভিযানে ৩ অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার
ছবি: FNS

খুলনায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ৩টি অস্ত্র এবং ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতের এ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গুলি এবং অপর স্থান থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এসআরবি-৬ খুলনার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত সাড়ে ১০ টারদিকে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি দল খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় পাবলা ৬নং ওয়ার্ডের কবির বটতলার মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী।
অপরদিকে, শনিবার রাত ২টারদিকে এসআরবি'র অপর টিম খুলনা মহানগরীর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় নগরীর দক্ষিণ টুটপাড়া, ২৮ নং ওয়ার্ডের বালুর মাঠ সংলগ্ন জনৈক ফিরোজের বাড়ির টিনের প্রাচীরের বাইরে সবুজ পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে খুলনা মহানগরীর দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা এবং সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে