কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ দক্ষিণ আলিয়ারা গ্রামের রবিউল আলম মহসিনকে (২৫) গত ৮ নভেম্বর রবিবার রাত ৮টা দিকে স্হানীয় আজিয়ারা বাজার থেকে ওষুধ ক্রয় করার জন্য গেলে একই গ্রামের শেখ ফরিদ,মামুন, রিয়াদ, বাপ্পি,ফখরুল সহ ৫ -৬ জন লোক তাকে তুলে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে নাংগলকোট থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী ও তার পরিবার জানান,দক্ষিণ আলিয়ারা গ্রামের মৃত সালেহ আহমেদ মেম্বার ও নয়ন হত্যার মামলার ৩৮ নং জামিন প্রাপ্ত আসামি রবিউল আলম মহসিন গত রবিবার রাতে শারীরিক অসুস্থতার কারণে স্থানীয় আজিয়ারা বাজার থেকে ওষুধ ক্রয় করার জন্য দোকানে গেলে প্রতিপক্ষ আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ১নং আসামি শেখ ফরিদ ৩নং রিয়াজ, ৪ নং ফখরুল, মামুন,বাপ্পি সহ ৫-৬ জন লোক তাকে সন্তাসী কায়দা তুলে নিয়ে আলিয়ারা মৃত সালেহ আহমেদ মেম্বার বাড়ীর সামনে নিয়ে তার মুখে গামছা দিয়ে বেঁধে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা দিয়ে হাত-পা ভেঁঙ্গে ও শরীরের মাংস থেতলিয়ে তাকে হত্যার চেষ্টা করেন, প্রায় ২ ঘণ্টা মারধর করে এবং তার গলায় চুরি ধরে মহসিন থেকে সালেহ আহমেদ মেম্বার ও নয়ন হত্যার কথা স্বীকারোক্তি রেকর্ড করেন, মহসিন আর ও বলেন আমার গলায় চুরি ধরে আমার কাছ তাদের কথা মত স্বীকারোক্তি আদায় করে নেন, আমি বাঁচার জন্য তাদের কথা মত স্বীকারোক্তি দিতে বাধ্য হই।
তৎক্ষনিক সংবাদ পেয়ে পরিবার সদস্য রা থানা কে অবগত করেন, বিষয়টি জানার পর রবিউল আলম মহসিন কে বাকি হাটি গ্রামে রেখে যান, থানা পুলিশ গিয়ে বাকিহাটি থেকে তাকে দেখে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বক্সগঞ্জ দক্ষিণ আলিয়ারা গ্রামের আদিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ ধরে দুই পক্ষে বিরোধ চলছে, এবং ৩ খুনের পৃথক দুইটি মামলায় চলমান রয়েছে। আদিপত্য কেন্দ্র করে দুই পক্ষে ৩ জনের মৃত্যু হয়। বর্তমানে উভয় পক্ষে মধ্যে রয়েছে দূর থেকে উত্তেজনা পরিস্থিতি। আলিয়ারা গ্রামে অনেক পরিবার বাড়ি ছাড়া রয়েছে।
এ বিষয় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা: সালাউদ্দিন মামুন বলেন প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। গণধোলাই কারণে তার মাংস পেশিতে গুরুতর আঘাত, এবং হাত পা ভাঙ্গার সম্ভাবনা রয়েছে তাই কুমিল্লা প্রেরণ করেছি।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর ইসলাম বলেন স্হানীয় এলাকা বাসী অবগত করার পর তৎক্ষনিক পুলিশ গিয়ে বাকিহাটি থেকে রবিউল আলম মহসিনকে উদ্ধার করা হয়, ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। , এখন ও অভিযোগ পায়নি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।