কুমিল্লার নাঙ্গলকোটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ১০ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া এমপি। মাস্টার ওবায়দুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হয় জুঁইফুল সমবায় সমিতি। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানের অতিথিবৃন্দ জুঁইফুল সমবায় সমিতির নির্বাহী পরিচালক ইয়াসিন আরাফাতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় জুঁইফুল সমবায় সমিতির নির্বাহী পরিচালক মোঃ ইয়াছিন আরাফাত উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস, কুমিল্লা ১০ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও জুঁইফুল সমবায় সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।