চট্টগ্রামের হাটহাজারীতে মহাসমারোহে জাতীয় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস বর্ণাঢ্য র্যালি, জাতীয় সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.বখতিয়ার আলম।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল করবো সমবায গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.নাছির উদ্দিন, হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম শিমুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব সোয়াইব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মো.শওকত হোসেন চৌধুরী ও নয়ন নাথ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন,গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে আহসান হাবিব, রুপম বৈঞ্চব ও জনি বড়য়া।