এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :

নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ পিএম
নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
ছবি: FNS

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বিকালে বাঘী গ্রামের মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা নাসিরনগর থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে