সাংবাদিক রবিউল হোসেন হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬ পিএম
সাংবাদিক রবিউল হোসেন হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন
ছবি: FNS

‎কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকাল মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক রবিউল হোসেন রাজুকে পেশাগত দায়িত্ব পালনকালে পরিমনি কর্তৃক হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রধান ফটক সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সভাপতি শাখাওয়াত হোসেন শাহীন।

‎নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দীন।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঈম উদ্দিন, ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম,, ইলিয়াছ হোসাইন, রাশেদ হোসাইন, মানজুরুল ইসলাম শিহাব, সাংবাদিক রিয়াজ উদ্দিন তানভীর, শাহাদাত হোসাইন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক রবিউল হোসাইন রাজু কোনো ব্যক্তিগত কাজে নয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার স্বীকার হয়েছেন। একজন সাংবাদিকের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। চিত্রনায়িকা পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারকাখ্যাতি কাউকে আইনের ঊর্ধ্বে বা অন্যের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার দেয় না।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ ও জনগণের সামনে সত্য তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে হেনস্তা, অপমান কিংবা ভয়ভীতি প্রদর্শন করা হলে তা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে