চাঁদপুরে দুস্থ ও জটিল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:১৩ পিএম
চাঁদপুরে দুস্থ ও জটিল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ
ছবি: FNS

সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রেরিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াÑএই সাতটি মারাত্মক ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে চাঁদপুরে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ (মানিক)। জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের একান্ত ব্যক্তিগত ও ঐকান্তিক প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে তাঁর নির্বাচনি এলাকার চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার দুস্থ রোগীদের জন্য এই অনুদান আনা হয়েছে। তিনি ব্যক্তিগত উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট অনুরোধ জানিয়ে সরাসরি এই বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেন।

এরই ধারাবাহিকতায়, তালিকাভুক্ত ৪৫ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর অনুকূলে ১ লক্ষ্য টাকা করে মোট ৪৫ লক্ষ্য টাকার চেক সরাসরি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর নিজ হাতে রোগীদের মাঝে এই অনুদানের চেক বিতরণ করেন।  এসময় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান,জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজি,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে