নজরুল বর্ষ পালনের লক্ষ্যে সরকারি গণগ্রন্থাগারের

"প্রেম ও মানবতার কবি" বিষয়ক সাহিত্য আলোচনা সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম
"প্রেম ও মানবতার কবি" বিষয়ক সাহিত্য আলোচনা সভা
ছবি: FNS

নজরুল বর্ষ পালনের লক্ষ্যে "প্রেম ও মানবতার কবি" বিষয়ক সাহিত্য আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । রবিবার জেলা শহরের আলোরমেলাস্থ কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।  প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুল আলম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা

এ,কে,এম নাদিরুজ্জামান। পরে নজরুল বর্ষ পালনের লক্ষ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি নিজের থেকে প্রতি প্রতিযোগিকে নগদ অর্থ উপহার প্রদান করেন। এর আগে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান জেলা পরিষদের অর্থায়নে জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামের টাইল্স কাজের শুভ  উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের কমকর্তা কর্মচারী পাঠক পাঠিকা ও প্রতিযোগিগণ।

আপনার জেলার সংবাদ পড়তে