ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বিএস ডাঙ্গী গ্রামের হেলিপ্যাড এলাকার এক বসত বাড়ীতে বৈদ্যতিক ওয়ারিংয়ের মেরামত কাজ করতে গিয়ে পারভেজ শেখ (২৬) নামক এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে উপজেলার গাজীরটেক গ্রামের কবির শেখের ছেলে। রবিবার সকাল সাড়ে ৮টায় উক্ত গ্রামের সালাম শিকদারের বাড়ীতে বিদ্যুৎ মেরামত কাজ করাকালে অসবাধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। ঘটনার পর এলাকাবাসী উক্ত মিস্ত্রিকে দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিজানুর রহমান তাকে মৃত্যু ঘোষণা করেন। জানা যায়, বিদ্যুৎ মিস্ত্রি পারভেজ শেখ গত এক বছর ধরে উপজেলার উত্তর আলমনগর গ্রামে শহিদ শিকদারের বাড়ীতে ভাড়া থেকে এলাকায় বিদ্যুৎ মিস্ত্রির কাজ করে আসছিল। ঘটনার দিন সকালে পাশের হেলিপ্যাড এলাকার সালাম শিকদারের বাড়ীতে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিল। এ সময় উক্ত বাড়ীর বিদ্যুৎ লাইনের একটি তার উন্মুক্ত অবস্থায় পড়েছিল। আর অসাবধানতা বশত উক্ত মিস্ত্রির হাত বিদ্যুতের সেই উন্মুক্ত তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী দ্রুত হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার উক্ত মিস্ত্রিকে মৃত্যু ঘোষণা করেন।