টাঙ্গাইলে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ পিএম
টাঙ্গাইলে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
ছবি: FNS

টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা শহরের মেইন রোডে এ সংস্থার জেলা কার্যালয়ে রোববার ৮ নভেম্বর এ অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল্লাহ। সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য নব আলো'র নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নুরুন্নাহার ঝিলু, সদস্য শিওলী, সদস্য রফিক হাসান ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টু সহ অন্যান্য সদস্যগণ। আয়োজকগন জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে