চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম
চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: FNS

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬খ্রি. যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময় চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক গোরাম হোসেন খান উপস্থিত ছিলেন।

“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপি নেতা মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, সমবায়ী মোঃ নজরুল ইসলাম শিকদার, ওয়াছেল শিকদার, মোঃ কবিরুল আলম, সায়েদুর রহমান, রাধাকান্ত বাড়ৈ ও এমএম কাইয়ুম প্রমূখ। বক্তরা সমবায়ের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানান। সভাশেষে উপজেলার সেরা সমবায়ীদের মাঝে সম্মানি ক্রেষ্ট বিতরণ করা হয়। ক্রেষ্ট প্রাপ্তরা হলেন- মোঃ আলগীর হোসেন মোল্যা, মোঃ কবিরুল আলম ও বাচ্চু শেখ।

আপনার জেলার সংবাদ পড়তে