সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা

দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা" শীর্ষক আলোচনা সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ পিএম
দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা" শীর্ষক আলোচনা সভা
ছবি: FNS

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মাজহারুল ইসলাম বলেছেন,৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন  থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এ দেশে দীর্ঘ ২০ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। ইসলামিক ফাউন্ডেশন এই দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।  রবিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে

" মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা: দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা" শীর্ষক

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন বিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ, জেলা জাসাসের আহবায়ক ইফতেখারুজ্জামান বাবুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা ওলামা দলের আহবায়ক মাও রফিকুল ইসলাম, সদস্য সচিব মাও মুশাররফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান। ইফার সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় এতে

আলোচনায় অংশ নেন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, মডেল কেয়ারটেকার হাফেজ মাও. মোঃ মাছুম বিল্লাহ,সাধারণ কেয়ারটেকার হাফেজ মাও, হুমায়ুন কবীর, মাও.আব্বাছ আলী,মাও. সাদেকুজ্জামান খন্দকার, মাও.মাহতাব উদ্দিন, বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাও ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মাও.আমিনুল হক, সদর শাখার সাধারণ সম্পাদক মাও. রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে