মাদারীপুরে রেমিট্যান্স যোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুট

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫৪ পিএম
মাদারীপুরে রেমিট্যান্স যোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুট
ছবি: FNS

মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রেমিট্যান্স যোদ্ধা মোয়াজ্জেম চৌকিদারের বাড়িতে হামলাÑভাঙচুর, পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট এবং এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী রেজাউল চৌকিদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় একই গ্রামের চৌকিদার বাড়ীর মৃত খালেক চৌকিদারের ছেলে মোঃ রেজাউল চৌকিদার, হোসেন চৌকিদারের ছেলে আবু বক্কর, সিদ্দিক মাতুব্বর ও তার ছেলেসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রাম চৌকিদার বাড়ীর মৃত লোকমান চৌকিদারের ছেলে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোয়াজ্জেম চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, দেশীয় অস্ত্র, রামদা, ছেনদা, লাঠি নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে অনধিকার প্রবেশ করেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র, দরজাÑজানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।

অভিযোগকারী রেমিট্যান্স যোদ্ধা মোয়াজ্জেম চৌকিদারের স্ত্রী লুৎফুন নাহারের দাবি, এ সময় বাড়ি থেকে নগদ পাঁচ লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার য়ার মূল্য প্রায় ১১ লাখ টাকা এবং ঘরের আসবাবপত্র ভেঙ্গে তিন লাখ টাকার ক্ষতিসাধন করেন। এছাড়াও আমার জা চায়না বেগমের ব্যবহৃত ভিভো মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে যার মূল্য ৩০ হাজার টাকা। বাড়ির অন্যান্য কক্ষের দরজাÑজানালাও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়।

মোয়াজ্জেম চৌকিদারের স্ত্রী লুৎফুন নাহারের অভিযোগ, হামলার সময় বাধা দিতে গেলে তাকে, তার জা চায়না বেগম ও শাশুড়িকে মারধর করা হয়। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা বাড়ি ছেড়ে যাওয়ার সময় তাদের প্রাণনাশের হুমকি দেন বলেও তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে