এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম সাধারণ সভা

এফএনএস
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ পিএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ পিএম
কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম সাধারণ সভা
ছবি: FNS

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রনিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় কিশোরগঞ্জ ডক্টরস মিলনায়তন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সম্পাদক হাজি ইসরাইল মিয়া। 

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি লায়ন আবু বকর সিদ্দিক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সাংবাদিক মোস্তফা কামাল প্রমূখ। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীদের স্বার্থ ও সুযোগ-সুবিধাকে সরকার সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শূন্য হাতে যাত্রা শুরু করেছে। দেশের অর্থনীতি ও ব্যাবসা-বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সম্মিলিতভাবে সব ধরনের অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ইট প্রস্তুতকারী মালিকরা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে ব্যাবসা পরিচালনা করছেন। সরকারের কোষাগারে ট্যাক্স ও ভ্যাট দিয়ে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ইটভাটায় বিনিয়োগ করে অনেক উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এসব বিষয় বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ভাটামালিকদের অসহযোগিতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ মো. খালেকুজ্জামান ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা ও ব্যাবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে বলেন, সরকার যখন যে নিয়ম জারি করেন আমড়া ভাটা মালিকরা তা বাস্তবায়ন ও পালন করতে সচেষ্ট হই। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের হয়রানি বা ক্ষতির মুখে পড়তে হয়। আমড়া এর থেকেও মুক্তি চাঁই। 

এ সময় হাজি ইসরাইল মিয়া উপস্থিত সবার মঙ্গল চান এবং বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে হয়রানি মূলক সার্বিস বন্ধ করে ইটভাটাগুলো পরিবেশ বান্ধব করতে সরকারের সহযোগিতা কামনা করেন।এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে