ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর): | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৭:৪২ এএম
ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভৈরব নদে জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ পূবাঞ্চল খেয়াঘাট এলাকায় ভেসে আসে। খবর পেয়ে নওয়াপাড়া নৌপুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয় নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন বলেন, ‘দুপুরে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে। দীর্ঘদিন পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার জেলার সংবাদ পড়তে