শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩৭ পিএম
শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা

খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি. এম. আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে কালিকাপুর গ্রামে রসিদ মাস্টারের বসতঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে ধারনা করা হচ্ছে । এতে ঘরের পালং, তোশক, বিছানাপত্র, ব্যবহার্য কাপড়চোপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি ঘরের পাশের ধানের গোলারও কিছু অংশ পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ রসিদ মাস্টারের বসতঘরে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ সময় ঘরের বেশ কিছু মালামাল পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে। রসিদ মাস্টারের ছেলে তুফান সহ তার পরিবারে খুলনায় বসবাস করায় বাড়িটি অনেকটা ফাঁকা ছিল। স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ ঢালি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রসিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর পেয়ে আমি সেখানে যাই। বাড়িতে কেউ না থাকায় কে বা কারা এ সুযোগে আগুন দিয়েছে, তা জানা যায়নি। কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে