দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ ১ চোরাচালানি আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ ১ চোরাচালানি আটক

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ভারতীয় ১ বোতল মদ, ৫ বোতল স্কাপ সিরাপ, ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পিস সিনেগারা ট্যাবলেট ও ১,৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এ সময় ০১ জন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (পাঁচ লক্ষ্য পঁয়ষট্টি হাজার একশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর পশ্চিম পাড়া কবরস্থান নামক স্থানে একটি চৌকশ বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ শিমুল (৩০), পিতা- মৃত সুবেদ আলী, গ্রাম- প্রাগপুর পশ্চিম পাড়া, থানা- দৌলতপুর, কুষ্টিয়াকে ভারতীয় ১ বোতল মদ, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য (বিরাশি হাজার পাঁচশত) টাকা।

পরবর্তীতে, ০৬ নভেম্বর শুক্রবার  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠ নামক স্থানে একটি চৌকশ বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৫ বোতল স্কাপ সিরাপ, ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৪ পিস সিনেগারা ট্যাবলেট এবং ১,৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ্য বিরাশি হাজার ছয়শত) টাকা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে