রূপসায় ৪নং ওয়ার্ড মেম্বর প্রার্থী হাফিজের উঠান বৈঠক

এফএনএস (এমএ আজিম; খুলনা) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম
রূপসায় ৪নং ওয়ার্ড মেম্বর প্রার্থী হাফিজের উঠান বৈঠক

খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর, জয়পুর ও লিকলাপুর ৪নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শেখ মো. হাফিজুর রহমান (হাফিজ) এর পক্ষ থেকে তালিমপুর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ মাগরিব তালিমপুর শিশু বিকাশ কিন্ডার গার্টেন এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সরদার স. ম মাহবুবুর রহমান।

আব্দুর রশিদের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, ডা. রেজাউল করিম, লাবলু সরদার, আজিম উদ্দিন, রবিউল ইসলাম মিনা, ফেরদৌস আলম,  মাওলানা নজরুল ইসলাম, বাকি বিল্লাহ সরদার, আনোয়ার আলী, নান্নু শেখ, বাবুল শেখ, শাহ মো. আনিসুর রহমান, রহমান বেপারি, হাফেজ আব্দুল হক, মাওলানা কামাল হোসেন, নুর ইসলাম গাজি, আকবর শেখ, আবুল কালাম, ইউসুফ শেখ, মো. সেলিম, আনোয়ার হোসেন হেলাল, আব্দুর রউফ শেখ, মাসুম বিল্লাহ, রুহুল আমিন, মো. মুক্তারুজ্জামান, আবু জাফর, মো. বাবু শেখ, নুরুজ্জামান বাবু, গোলাম রসুল, কাঞ্চন আলী, রতন দাস, রবিন দাস, খোকন দাস, শেখর চন্দ্র গুহ, জাহিদ, ইব্রাহিম শেখ, প্রেম দাস প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে