মণিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ডাংগামহিষদিয়া মাদ্রাসা মাঠে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র নেতা মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার হামিদুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সদস্য রাকিবুল ইসলাম শুভ'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মনু, ডাক্তার হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পলাশ হোসেন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, আবু সোয়েব, মাস্টার রিজাউল করিম, আমজেদ হোসেন, তফিদুল ইসলাম, যুবদল নেতা আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের রিপন হোসেন, তবিবুর রহমান, মনিরুজ্জামান, ছাত্রদল নেতা ওহিদুজ্জামান, ইমরান হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাংগামহিষদিয়া মসজিদের খতীত মুফতি মাসুদ রানা।