হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৩ এএম
হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন

বিগত সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১,০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার জেলার সংবাদ পড়তে