খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নওয়াপাড়ায় দোয়া

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩২ এএম
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নওয়াপাড়ায় দোয়া

তিন বাবের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অভয়নগরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবে আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়  প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম আবিদ হাসান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ, প্রেসক্লাবের বর্তমান সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, সদস্য রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, জাহিদ হাসান লিটন, আশরাফুল আলম লিপু, গাজী আবুল হোসেন, রনজিৎ মল্লিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হাসিবুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে