কুষ্টিয়ার পাঁচ থানার ওসি বদলী

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ এএম
কুষ্টিয়ার পাঁচ থানার ওসি বদলী

কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়। ‎বদলিকৃত ওসিরা হলেন, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মোশাররফ হোসেন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার।

তবে এই পাঁচ থানার ওসি হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ জসীম উদ্দিন গত শনিবার (২৯ নভেম্বর) সকালে যোগদান করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে