দৌলতপুর সীমান্তে পিস্তল গুলি সহ একজন আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫২ এএম
দৌলতপুর সীমান্তে পিস্তল গুলি সহ একজন আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারিতে একটা বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, রাউন্ড গুলি সহ আরিফুল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। সোমবার বেলা পৌনে বারোটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 আটক আরিফুল ইসলাম একই ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ানের (৪৭ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরচিলমারী বিওপির নায়ক সুবেদার সজল কুমারের নেতৃত্বে বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে আরিফুল ইসলাম কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। অটককৃত  আরিফুল ইসলামকে অস্ত্র আইনে মামলা সহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে সোমবার সন্ধ্যায়।

আপনার জেলার সংবাদ পড়তে