আমতলীতে হাত বাঁধা গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা:
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ পিএম
আমতলীতে হাত বাঁধা গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার
ছবি: FNS

হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেওয়া অবস্থায় তুহিন মুনশিয়ানা (২২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে লোদা গ্রামের তার নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বাবা অলী উল্লাহ মুন্সির অভিযোগ কেউ তাকে হত্যা করে হাত বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে।
জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে তুহিন মুনশিয়ানা (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। গত বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ হন। মাদকাসক্ত হওয়ায় কেউ তার খোঁজ নেয়নি। দুই দিন ছেলের দেখা না হওয়ায় বাবা অলী উল্লাহ মুনশিয়ানা শনিবার দুপুরে তার (তুহিন)ঘরের দরজায় ধাক্কা দেয়। ঘরে সারাশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে গলায় ফাঁস দেওয়া আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তিনি পুলিশে খবর দেয়। ওইদিন বিকেলে পুলিশ গিয়ে তার ফুলে ওঠা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাবা অলী উল্লাহ কান্নাজনিত কন্ঠে বলেন, গত দুইদিন ধরে আমার ছেলের দেখা নেই। শনিবার দুপুরে আমি ওর ঘরের দরজায় ধাক্কা দেই এবং ডাকাডাকি করি কিন্তু কোন সারাশব্দ পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে ওর হাত বাঁধা গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তিনি আরও বলেন,আমার ছেলেকে কেউ হত্যা করে এ অবস্থায় রেখে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাঁই।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে